দুই ঘরের ফিতাওয়ালা অ্যাঙ্কল বুট, ক্রেপ ধাঁচের সোল। Chukka Desert Boot ঢাকায় আমাদের কারিগরদের হাতে তৈরি।
উপকরণ
ফুল-গ্রেইন চামড়ার আপার, চামড়ার লাইনিং ও ইনসোল, আর সেলাই করা নমনীয় রাবারের সোল।
মাপ
সাইজ 39 থেকে 44 (BD)। পরার প্রথম সপ্তাহেই চামড়া আপনার পায়ের মাপে বসে যায়।
চামড়ার যত্ন
- না পরার সময় আকার ঠিক রাখতে শু ট্রি বা খবরের কাগজ ভরে রাখুন।
- পরার পর ধুলো ঝেড়ে নিন, আর একই রঙের ক্রিম পলিশ লাগান।
- ভেজা জুতা সরাসরি তাপ থেকে দূরে নিজে থেকে শুকাতে দিন।
- পারলে একাধিক জোড়া পালা করে পরুন, তাতে চামড়া মাঝে বিশ্রাম পায়।
ঢাকায় হাতে তৈরি
প্রতিটি জোড়া খাঁটি চামড়া দিয়ে হাতে তৈরি: হাতে কাটা, হাতে সেলাই, হাতে ফিনিশিং। দানা আর রঙের সামান্য পার্থক্য আসল চামড়ারই বৈশিষ্ট্য, কোনো ত্রুটি নয়।



